রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহীর

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহীর

বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস। ছবি : সংগৃহীত

পদত্যাগব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বিবিসির বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ সম্পাদনা করে দর্শকদের বিভ্রান্ত করা থেকে শুরু করে গাজা ও ট্রান্সজেন্ডারদের অধিকারের মতো বিভিন্ন বিষয়ে সংবাদ পরিবেশনে নানা বিতর্ক ও পক্ষপাতের অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির এই দুই শীর্ষ কর্তা।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য যেভাবে সম্পাদনা করা হয়, সে জন্য বিবিসি ক্ষমা চাওয়ার প্রস্তুতি নেওয়ার মধ্যে রোববার (৯ নভেম্বর) তারা পদত্যাগ করলেন।

সোমবার দ্য টেলিগ্রাফ একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ বিবিসি মেমোর বিস্তারিত প্রকাশ করে, যেখানে বলা হয়েছে যে প্যানোরামা কর্মসূচিটি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের দুটি অংশ একসঙ্গে সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করেছিল, যাতে মনে হয় তিনি ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গাকে সরাসরি উসকে দিয়েছেন।

টিম ডেভি এক বিবৃতিতে বলেছেন, কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।

এদিকে বিবিসিকে শতভাগ ভুয়া সংবাদমাধ্যম আখ্যা দিয়েছে হোয়াইট হাউস।

রোববার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিবিসিকে বামপন্থি প্রপাগান্ডা মেশিন বলে সম্বোধন করেছেন। তার অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে প্রচার করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়েছে ব্রিটিশ এই সম্প্রচার মাধ্যম।

২০২১ সালের ক্যাপিটল হিল হামলার দিন ট্রাম্পের বক্তব্য নিয়ে বিবিসির তৈরি একটি প্রতিবেদনে সম্পাদনা-কারসাজির অভিযোগ উঠে। ভিডিওটিতে ট্রাম্পকে সমর্থকদের উদ্দেশে কথা বলতে দেখা যায়। কিন্তু দ্য টেলিগ্রাফের তথ্যমতে, ট্রাম্পের দুটি বক্তব্যের মধ্যে ৫৪ মিনিট ব্যবধান থাকলেও ভিডিওতে তা একত্র করে দেখানো হয়।

তাদের পদত্যাগের পরেও সংবাদমাধ্যমটিকে একহাত দেখে নিয়েছেন ক্যারোলিন লেভিট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টিম ডেভির পদত্যাগের খবরের পাশে ‘ট্রাম্প গোজ টু ওয়ার উইথ ‘ফেক নিউজ’ বিবিসি শিরোনামে টেলিগ্রাফের প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট তুলে দিয়েছেন তিনি।

Posted ১০:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.