বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিশ্বকাপের আগে সুখবর পেলেন শাকিরা

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বিশ্বকাপের আগে সুখবর পেলেন শাকিরা

শাকিরা। ছবি : সংগৃহীত

আগামী মাসে শুরু হবে ফিফা বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক কয়েক দিন আগে সুখবর পেলেন কলম্বিয়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাকিরা ইসাবেল। ২০১১ সালের আয়কর সংক্রান্ত বিতর্কে তার কাছ থেকে নেওয়া সাড়ে ৫ কোটি ইউরোর (প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলার) বেশি অর্থ সুদসহ ফেরত দিতে কর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্পেনের আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে কর রেসিডেন্ট হিসেবে গণ্য করতে হলে বছরে অন্তত ১৮৩ দিন দেশটিতে অবস্থান করতে হয়।

আদালত জানিয়েছে, শাকিরা যে ২০১১ সালে স্পেনে ১৮৩ দিনের বেশি সময় ছিলেন সেটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে কর কর্তৃপক্ষ।

আদালতের এই রায়টি গত এপ্রিলের মাঝামাঝি দেওয়া হলেও তা সোমবার (১৮ এপ্রিল) প্রথমবারের মতো গণমাধ্যমে প্রকাশ পায়।

এই মামলায় দীর্ঘদিন ধরে শাকিরা দাবি করে আসছিলেন যে, তিনি ওই সময়ে স্পেনের পূর্ণাঙ্গ কর বাসিন্দা ছিলেন না।

তার আইনজীবীদের দাবি, ২০১২ সালে তৎকালীন স্বামী ফুটবলার জেরার্ড পিকে’র সঙ্গে স্পেনে বাড়ি কেনা হয় এবং তার নিয়মিত বিশ্বভ্রমণের কারণে ওই বছরে ১৮৩ দিন স্পেনে থাকা সম্ভব ছিল না।

আদালত এই যুক্তি গ্রহণ করে এবং জানায়, কর কর্তৃপক্ষ যথাযথভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। ফলে ২০২১ সালে আদায় করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

শাকিরার আইনজীবী হোসে লুইস প্রাদা এক বিবৃতিতে বলেন, ‘এই সিদ্ধান্ত এসেছে আট বছরের দীর্ঘ ভোগান্তির পর, যা প্রশাসনিক প্রক্রিয়ায় গ্রহণযোগ্যতার অভাবকে তুলে ধরে।’

Posted ১১:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1480 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.