বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২
আন্তর্জাতিক অপরাধ আদালতকে বুচায় রাশিয়ার ‘যুদ্ধাপরাধ’ তদন্ত ও এ বিষয়ে প্রমাণ সংগ্রহের আহ্বান জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : রয়টার্স
রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। সড়কে পড়ে আছে গোলার আঘাতে বিধ্বস্ত সাঁজোয়া যান। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। ভেঙে পড়েছে সেতু। রুশ বাহিনী চলে যাওয়ার পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ধ্বংসযজ্ঞের নানা ছবি, ভিডিও ফুটেজে সামনে এসেছে ইউক্রেনের বুচা শহরের এমন চিত্র। এর মধ্যেই রাশিয়ার সামরিক অভিযানে বুচা শহরের ৩ শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুচা ছাড়াও রাশিয়ার কাছ থেকে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া অন্যান্য শহরে আরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় ৪ এপ্রিল (সোমবার) প্রথমবারের মতো বিধ্বস্ত বুচা শহর পরিদর্শন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এ সময় তিনি দাবি করেন, শহরটিতে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করা হয়েছে। নিরীহ মানুষদের হত্যার জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জেলেনস্কি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, রাশিয়া বেসামরিক নাগরিক নিহতের সব প্রমাণ নষ্টের চেষ্টা করতে পারে। কিন্তু তাদের জবাবদিহি করতে হবে। দনবাস ও খারকিভে বহু সেনা জড়ো করছে রাশিয়া। আমরা জানি তারা সেখানে কী করতে যাচ্ছে। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। পাশাপাশি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে আবারও পশ্চিমা বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছি আমি।
Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh