রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভারতের প্রতিরক্ষা প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১

ভারতের প্রতিরক্ষা প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

দুর্ঘটনাস্থলের একটি চিত্র। ছবি : এনডিটিভি।

ভারতের তামিল নাড়ুতে দেশটির প্রতিরক্ষা প্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় ইতোমধ্যেই পাঁচজনের মৃত্যু হয়েছে এবং দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বিপিন রাওয়াত ওই হেলিকপ্টারে ছিলেন সে বিষয়ে নিশ্চিত করেছে ভারতীয় বিমান বাহিনী। হেলিকপ্টারে জেনারেল রাওয়াত ও তার স্ত্রীসহ আরও ১৩ জন সামরিক বাহিনীর সদস্য ছিলেন।

৮ ডিসেম্বর (বুধবার) দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ ভারতের তামিলনাড়ুর কানুরের কাছে গভীর জঙ্গলের ওপর ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ হেলিকপ্টারটি। এ ঘটনার পর দ্রুত শুরু হয়েছে উদ্ধারকাজ। দুর্ঘটনার কারণ সম্পর্কে খতিয়ে দেখতে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

দেশটির বিমান বাহিনীর বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত দুই জনকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

খারাপ আবহাওয়ার জন্যেই এ ঘটনা ঘটতে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট কোনো তথ্য এখনও পর্যন্ত জানায়নি দেশটির সেনাবাহিনী।

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.