সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভূমধ্যসাগরে ডুবে ৯০ শরণার্থীর মৃত্যু

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৪ এপ্রিল ২০২২

ভূমধ্যসাগরে ডুবে ৯০ শরণার্থীর মৃত্যু

ফাইল ছবি

লিবিয়া থেকে ইউরোপে আসার পথে শতাধিক শরণার্থীবোঝাই একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে ৯০ শরণার্থীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ৩ এপ্রিল (রবিবার) এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর।

আলজেরিয়ার একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাংকার মাত্র চারজনকে জীবিত উদ্ধার করতে পেরেছে। এ ছাড়া আরও একজন শরণার্থী গত চার দিন ধরে নৌকা নিয়ে সাগরে ভাসছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রেনডি এক টুইটবার্তায় ইউরোপের দেশগুলোর প্রতি সাগরে ভাসা এসব শরণার্থীদের আশ্রয় দিতে মানবিক আবেদন জানিয়েছেন। এতে তিনি বলেন, ইউক্রেন থেকে পালিয়ে আসা ৪০ লাখ লোককে আশ্রয় দিয়ে যে উদারতা আপনারা দেখিয়েছেন, সেই সহানুভূতির সামান্য অংশ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা শরণার্থীদের প্রতি দেখান। আশ্রয় দিয়ে তাদের প্রাণ বাঁচান

Posted ৫:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.