সোমবার, ৮ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ছাত্রদল সভাপতির মৃত্যু

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৩ আগস্ট ২০২২

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ছাত্রদল সভাপতির মৃত্যু

ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। ছবি : সংগৃহীত

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যু হয়েছে। ৩ আগস্ট (বুধবার) বেলা তিনটার দিকে রাজধানীর গ্রিনরোডের কমফোর্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আলমের মৃত্যুতে তাৎক্ষণিক শোক প্রকাশ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুতে হতবাক ভোলার রাজনৈতিক মহল। দল-মত নির্বিশেষে সবাই তার রুহের মাগফিরাত কামনা করে দুঃখ প্রকাশ করেছেন।

গত ৩১ জুলাই ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে বহু হতাহতের ঘটনা সংঘটিত হয়। এতে ছাত্রদল সভাপতি নুরে আলম পুলিশের রাবার বুলেটেরে আঘাতে গুরত্বর আহত হয়ে প্রথমে ভোলা সদর হাসপাতাল, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং একই দিন রাজধানীর গ্রিনরোডের কমফোর্ট হাসপাতালে নেয়া হয়। তিনদিন আইসিউতে থাকার পর বুধবার তার মৃত্যু হয়। মৃত্যুকালে জেলা ছাত্রদলের এই সভাপতি পাঁচ বছরের এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ আগস্ট ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.