সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘মানবিকতা দিয়ে অপরাধ দমনে র‌্যাবের সাফল্য বিশ্বে নজিরবিহীন’

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

‘মানবিকতা দিয়ে অপরাধ দমনে র‌্যাবের সাফল্য বিশ্বে নজিরবিহীন’

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি : সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মানবিকতা দিয়ে অপরাধ দমনে বিশ্বে নজিরবিহীন সাফল্য দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ২৯ মার্চ (মঙ্গলবার) র‌্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। র‌্যাব সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যক্তিস্বার্থ, লোভ ও প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। আমার বিশ্বাস, করোনাকালীন র‌্যাব কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ অন্যদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

র‌্যাব ডিজি বলেন, ভিকটিমদের উদ্ধারে মানুষের শেষ ভরসাস্থল হলো র‌্যাব। র‌্যাব প্রথমে অল্প সংখ্যক ব্যাটালিয়ন নিয়ে শুরু করলেও পরিস্থিতির দাবি মোতাবেক সর্বশেষ কক্সবাজার ব্যাটালিয়ন প্রতিষ্ঠা হওয়ায় মোট ১৫টি ব্যাটালিয়ন নিয়ে সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সব ধরনের সন্ত্রাস মোকাবিলায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করে র‌্যাব আজ একটি সুংগঠিত ও গতিশীল বাহিনী হিসেবে সর্বজন স্বীকৃত।

তিনি বলেন, র‌্যাবে কর্মরত সব সদস্যদের আন্তরিক নিষ্ঠা, মেধা ও পরিশ্রমের ফলে অতি অল্প সময়ের মধ্যে র‌্যাব ফোর্সেস সাফল্যের শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছে। আমরা জঙ্গি প্রতিরোধে সক্ষম হয়েছি, মাদক রোধেও সক্ষম হবো। তিনি আরও বলেন, করোনাকালিন র‌্যাব সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছে। এই যুদ্ধে র‌্যাবের সাত সদস্য আত্মত্যাগ করেন। যারা আইনশৃঙ্খলা সুরক্ষা ও দেশ প্রেমের সুমহান আদর্শে বলীয়ান হয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে সর্বোচ্চ ত্যাগের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Posted ৯:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.