সোমবার, ৮ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মারা গেছেন সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

মারা গেছেন সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন। ফাইল ছবি : সংগৃহীত

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন (৮৩) মারা গেছেন। ২৪ নভেম্বর (রবিবার) ভোর সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রয়াত বিচারপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আপিল বিভাগ ও হাও কোর্টি বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছেন। এই তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিউল আলম। তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি ভবনের প্রশাসনিক কাজ চলবে।

শফিউল জানান, বিচারপতি রুহুল আমিন ছিলেন বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শোকবার্তায় তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জনসংযোগ কর্মকর্তা শফিউল আরও জানান, ২৬ নভেম্বর বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.