শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা

ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। ২৪ নভেম্বর (রোববার) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এ স্ট্যাটাসটি দেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে কৌতূহল সৃষ্টি হয়েছে।

সেখানে বিএনপি মহাসচিব লেখেন, United we stand, divided we fall, যার বাংলা করলে দাঁড়ায় ‘একতায় উত্থান, বিভেদে পতন।’

২৫ নভেম্বর (সোমবার) দুপুর ১২টা পর্যন্ত স্ট্যাটাসটি দুই হাজারের বেশি বার শেয়ার হয়েছে এবং তাতে রিঅ্যাকশন পড়েছে ১৫ হাজারের বেশি। ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লেখেন, ‘ভুল কোচ ধরলে গোল কিন্তু নিজেরাই নিজের জালে দেবে!’

আরেক ব্যবহারকারী লেখেন, ‘খুনি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। তাদের পুনর্বাসনের চিন্তা ভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ অন্যজন লিখেছেন, ‘দিল্লির গোলামী বাংলাদেশে করতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তায় যারা মগ্ন, তাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’

বিএনপির মহাসচিব ফেসবুকে স্ট্যাটাস দেন না। তার এই স্ট্যাটাসকে বিশেষভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। কারণ তিনি এমন সময় এই স্ট্যাটাস দিলেন যখন দেশে বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে। রাজধানীতে গত কয়েক দিন ধরেই ব্যাটারি রিকশাচালকরা বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে। এদিকে রোববার প্রথম আলোর কারওয়ান বাজার অফিসে ‘জিয়াফত’ ও ‘গরু জবেহ’ কর্মসূচি ডাকে একদল লোক।

Posted ১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.