বাংলাদেশ অনলাইন : | বুধবার, ২২ জুন ২০২২
মার্কিন বাজারে আগুন। ক্রমাগত বেড়েই চলেছে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম। এতে যুক্তরাজ্যে ৪০ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়েছে মুদ্রাস্ফীতি। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মে মাস থেকে গত ১২ মাসে যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.১ শতাংশে। যা গত গত ৪০ বছরের মধ্যে রেকর্ড। এর আগে সর্বশেষ ১৯৮২ সালে ৯.১ শতাংশ মুদ্রাস্ফীতি দেখেছিল দেশটি।
এদিকে, মুদ্রাস্ফীতি আরও বেড়ে ১১ শতাংশে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে ব্যাংক অব ইংল্যান্ড। ওএনএস বলেছে, খাদ্য এবং নন-অ্যালকোহলিক পানীয়ের দাম বেড়েই চলেছে। জ্বালানির দামও ক্রমবর্ধমান। রুটি ও মাংসের দাম বেড়েছে সবচেয়ে বেশি।
গম ও ভুট্টার বড় যোগানদাতা দেশ ইউক্রেন ও রাশিয়া। ইউক্রেন সূর্যমুখী তেলেরও বড় রপ্তানিকারক দেশ। এই দুই দেশে যুদ্ধের কারণে আমদানি জটিলতা ও নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। যার প্রভাব পড়েছে বিশ্বের অন্যান্য দেশের মতো মার্কিন বাজারেও।
Posted ১১:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh