রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুদ্ধের ময়দানে গাটছড়া বাঁধলেন তারা

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২

যুদ্ধের ময়দানে গাটছড়া বাঁধলেন তারা

ছবি : সংগৃহীত

রাশিয়ার আগ্রাসনে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ইউক্রেন। প্রতিদিন প্রাণ হারাচ্ছে মানুষ। কেউ দেশের জন্য লড়ছে কেউবা প্রাণভয়ে দেশছেড়ে পালাচ্ছে। ঠিক এমন উত্তেজনাজনক সময়ে ইউক্রেনীয় দুই সৈন্যের বিয়ের ঘটনা ইন্টারনেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। ৬ মার্চ (রবিবার) কিয়েভের একটি প্রবেশপথের চেকপয়েন্টে শহরের মেয়র ভাইটালিটি ক্লিটসকোর উপস্থিতিতে সামরিক সাজে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লেসা এবং ভ্যালেরি নামের দুই ইউক্রেনীয় সৈন্য। মেয়র ক্লিটসকো সোশ্যাল মিডিয়ায় বলেছেন, তারা দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করছে এবং এখন তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে।

নবদম্পতি দুজনেই ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষাবাহিনীতে কর্মরত আছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠের এক এলাকায় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। এক ভিডিওতে লেসাকে ফুলের তোড়া হাতে দেখা যায়। উভয়ের হাতে রয়েছে শ্যাম্পেনের গ্লাস। তীব্র গোলযোগের মাঝে এ দম্পতি পরিণয়ের সম্পর্কে বাঁধা পড়ছেন। তাদের পরনে সামরিক ইউনিফর্ম, চারপাশে দাঁড়িয়েছেন সহযোদ্ধা ইউক্রেনীয় সৈন্যরা। লেসা এবং ভ্যালেরিকে ঘিরে সহযোদ্ধা ইউক্রেনীয় সৈন্যরা স্থানীয় একটি গান পরিবেশন করেন।

রণক্ষেত্রে এই দম্পতির বিয়ের ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জার্মান দৈনিক বিল্ডের প্রতিনিধি পল রনঝেইমার। পরে অন্যান্য আরও অনেক গণমাধ্যমে সেই ভিডিওটি প্রকাশিত হয় যা ইতোমধ্যে লাখ লাখ মানুষ দেখেছেন। ইন্টারনেটে নেটিজেনদের মন জয় করেছে এই ভিডিও, অনেকেই কমেন্টে এই সামরিক দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।

Posted ৬:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.