বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৬ মার্চ ২০২২
বাংলাদেশি নাবিকরা। ফাইল ছবি
রোমানিয়া পৌঁছেছেন ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক। বাংলাদেশ সময় ৬ মার্চ ভোরে তারা রোমানিয়া পৌঁছেছেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস সূত্র। আগামী ৮ মার্চ (মঙ্গলবার) তারা রোমানিয়া থেকে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার বোমা হামলার শিকার ২৮ বাংলাদেশিকে রোমানিয়া থেকে দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে বলে শনিবার জানিয়েছেন পরররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ইউক্রেন থেকে উদ্ধার এমভি বাংলার সমৃদ্ধির নাবিকদের মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যাওয়ার কথা বলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান। ৫ মার্চ (শনিবার ) ইউক্রেনের বাংকারে ৩৯ ঘণ্টা কাটিয়ে রোমানিয়ার পথে রওনা হন ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক। অলিভিয়া বন্দরের কাছাকাছি একটি বাংকার থেকে বাসে নাবিকেরা রওনা হন।
বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে অলিভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে রাখা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। জাহাজে গোলার আঘাতে তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। হামলার ২৪ ঘণ্টার মাথায় ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের সহায়তায় বৃহস্পতিবার নাবিকদের একটি টাগবোটে বন্দরের বাইরে একটি বাংকারে নেওয়া হয়।
Posted ৮:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh