বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৩ জুন ২০২৫
ছবি : সংগৃহীত
লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে। শুক্রবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শেষ হয় (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিট) বৈঠকটি শেষ হয়। সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) লন্ডনের পার্ক লেন হোটেল ডোরচেস্টারে বৈঠকে বসেন তারা।
বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তাঁদের মধ্যে একান্তে এই বৈঠক হয়। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh