বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে একটি আবাসিক ভবনে সতর্কবার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালালে তার মৃত্যু হয়।
শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েল কয়েক দফায় বিমান হামলা চালায়। এতে অনেকেই হতাহত হন। সেময় প্রাণ হারান নিজাম।
নিহত মোহাম্মদ নিজামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ আবদুল কুদ্দুস।
লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা গেছে, শনিবার বিকালে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলা শিকার হয়ে ঘটনাস্থলেই নিজাম নিহত হন। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে আছে।
Posted ৮:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh