বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১০ নভেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাইরাল হওয়া কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে। ৯ নভেম্বর দিবাগত রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করেছে পুলিশ। এসব তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান।
বলা হয়, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে তার দলের নেতা-কর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ডসমূহ ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ প্রদান করেন এবং উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো ভাংচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনা দেন। বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই অপতৎপরতার পরিকল্পনা করেছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা এ পর্যন্ত এই কুচক্রী মহলের দশ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় তাদের হেফাজত হতে বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh