বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২২ জুন ২০২৫
কাজী রকিব উদ্দীন, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত
বিগত তিন ‘বিতর্কিত’ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৩) দায়িত্ব পালন করা সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করছে বিএনপি। ২২ জুন (রোববার) রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে দলটি। শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক এই তিন সিইসি হলেন, ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এর আগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খানের (মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক) নেতৃত্বে একটি প্রতিনিধি দল আবেদন নিয়ে নির্বাচন কমিশনে যান। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে মো. মিজানুর রহমান, মো. ইকবাল হোসেন, শরিফুল ইসলাম ও নাঈম হাসান ছিলেন।
মামলার আবেদনের কপি নিয়ে একটি প্রতিনিধিদল প্রথমে নির্বাচন কমিশনে জমা দেন। এরপর শেরেবাংলা নগর থানায় মামলার আবেদন করা হয়।
Posted ৩:২৩ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh