বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শেষ হলো কানের মহোৎসব

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৫ মে ২০২৬

শেষ হলো কানের মহোৎসব

স্বর্ণপাম জিতল মুঙ্গিউর ‘ফিয়র্ড’

কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা নামল। ফ্রান্সের দক্ষিণে কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে গত ১২ মে উদ্বোধন হয়। শনিবার (২৩ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় একই ভেন্যুতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ১২ দিনের এ মহোৎসব। কানের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম এবার বগলদাবা করেছে রোমানিয়ান পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউর সিনেমা ‘ফিয়র্ড’। এক অভিবাসী ধর্মীয় পরিবারের টানাপোড়েনের গল্পে নির্মিত সিনেমাটি কুড়িয়েছে সমালোচকদের প্রশংসাও। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কানের স্বর্ণপাম জিতে ইতিহাসের বিশেষ তালিকায় নাম লেখালেন এ নির্মাতা। পুরস্কার হাতে নিয়ে মুঙ্গিউ বলেন, ‘সিনেমা এখনো এমন একটি ভাষা, যা বিভক্ত মানুষদের একই জায়গায় দাঁড় করাতে পারে।’ তিনি আরও বলেন, “আমরা এমন একসময়ে বাস করছি, যখন মানুষ খুব সহজেই একে অন্যকে বিচার করছে। ‘ফিয়র্ড’ সেই বিচারবোধের ভেতরের ভয়, ধর্ম, পরিবার আর মানবিক সংকটের গল্প।”— রিয়েল তন্ময়

একনজরে এবারের বিজয়ীদের তালিকা

মূল প্রতিযোগিতা

স্বর্ণপাম: ‘ফিয়র্ড’ (ক্রিশ্চিয়ান মুঙ্গিউ , রোমানিয়া)

গ্রাঁ প্রিঁ: মিনোটর (আন্দ্রে জিয়াজিন্তসেভ, রাশিয়া)

জুরি প্রাইজ: দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার (ভালেস্কা গ্রিজেবা, জার্মানি)

সেরা অভিনেতা: বেলজিয়ামের এমানুয়েল মাকিয়া, ফ্রান্সের ভ্যালন্তাঁ কাম্পানি (কাওয়ার্ড)

সেরা অভিনেত্রী: ফ্রান্সের ভিরজিনি এফিরা ও জাপানের তাও অকামোতো (অল অব অ্যা সাডেন)

সেরা পরিচালক: পাভেল পাভলিকস্কি (ফাদারল্যান্ড, পোল্যান্ড), হাভিয়ের আমব্রোসি, হাভিয়ের কালভো (দ্য ব্ল্যাক বল, স্পেন)

সেরা চিত্রনাট্যকার: ইমানুয়েল মার (অ্যা ম্যান অব হিজ টাইম, ফ্রান্স)

আঁ সাঁর্তে রিগা

সেরা চলচ্চিত্র: এভরিটাইম (সান্দ্রা ওলনার, অস্ট্রিয়া)

জুরি প্রাইজ: এলিফ্যান্টস ইন দ্য ফগ (অবিনাশ বিক্রম শাহ, নেপাল), প্রথম সিনেমা

স্পেশাল জুরি প্রাইজ: আয়রন বয় (লুই ক্লিশি, ফ্রান্স)

সেরা অভিনেতা: ব্র্যাডলি ফিয়োমোনা ডেম্বিয়েসেট (কঙ্গো বয়)

সেরা অভিনেত্রী: মারিনা দে তাভিরা, দানিয়েলা মারিন নাভারো, মারিয়াঞ্চেল ভিগেগাস (ফরএভার ইউর ম্যাটারনাল অ্যানিম্যাল)

সম্মানসূচক স্বর্ণপাম

সম্মানসূচক স্বর্ণপাম: পিটার জ্যাকসন, জন ট্রাভোল্টা, বারব্রা স্ট্রাইস্যান্ড

গোল্ডেন ক্যামেরা

ক্যামেরা দ’র: মারি ক্লেমোঁন্তিন দুসাবেহম্বো (বেনিমানা, রুয়ান্ডা), প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

স্বর্ণপাম: ফর দ্য অপোনেন্টস (ফেদেরিকো লুইস, আর্জেন্টিনা)

গোল্ডেন আই (সেরা প্রামাণ্যচিত্র)

গোল্ডেন আই (৫ হাজার ইউরো): রিহার্সেলস ফর অ্যা রেভল্যুশন (পেগা আহানগারানি, ইরান)

স্পেশাল জুরি প্রাইজ: আইরিশ ট্র্যাভেলার্স (আলেকজান্ডার মারফি, ফ্রান্স-আয়ারল্যান্ড)

কুইয়ার পাম (সমকামী চলচ্চিত্র)

সেরা চলচ্চিত্র: টিনেজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিয়াজমা (জেন শোনব্রান, যুক্তরাষ্ট্র)

ডিসকভারি প্রাইজ: ফ্লেশ অ্যান্ড ফুয়েল (পিয়ের ল্যু গাল, ফ্রান্স)

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (ক্রিটিকস’ উইক): সাইলেন্ট ভয়েসেস (নেদিন মিসং জিন; কলাম্বিয়া ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র)

অন্যান্য পুরস্কার

ইকুমেনিক্যাল জুরি অ্যাওয়ার্ড: ফিয়র্ড (ক্রিস্তিয়ান মুনজিউ, রোমানিয়া)

কান সাউন্ডট্র্যাক অ্যাওয়ার্ড: মিনোটর (আন্দ্রে জিয়াজিন্তসেভ, রাশিয়া)

ফ্রঁসোয়া শ্যালে প্রাইজ: ফিয়র্ড (ক্রিস্তিয়ান মুনজিউ, রোমানিয়া)

সিটিজেনশিপ প্রাইজ: ফিয়র্ড (ক্রিস্তিয়ান মুনজিউ, রোমানিয়া)

এএফসিএই আর্টহাউস সিনেমা অ্যাওয়ার্ড: অ্যা ম্যান অব হিজ টাইম (ইমানুয়েল মার, ফ্রান্স)

প্রিঁ দ্যু সিনেমা পজিটিফ: কাওয়ার্ড (লুকাস ডোন্ট, বেলজিয়াম)

ট্রফি শপার্ড (বর্ষসেরা উদীয়মান অভিনেত্রী): ওডেসা আ’জিয়ন

ট্রফি শপার্ড (বর্ষসেরা উদীয়মান অভিনেতা): কনোর সুইন্ডেলস (যুক্তরাজ্য)

Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1481 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.