বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২
ছবি : দ্য ডেইলি মিরর
শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন। তিনি দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই। ৯ জুন (বৃহস্পতিবার) শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর এই খবর প্রকাশ করেছে। তার পদত্যাগের মধ্য দিয়ে প্রভাবাশালী রাজাপাকসে পরিবারের দ্বিতীয় কোনো ব্যক্তি সরকার থেকে সরে দাঁড়ালেন।
এর আগে গত মাসে গোতাবায়া রাজাপাকসের বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রবল আন্দোলনের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। পদত্যাগের পর সাংবাদিকদের বাসিল রাজাপাকসে জানিয়েছেন, আজ থেকে তিনি কোনো সরকারি কার্যক্রমে অংশ নেবেন না। এ ছাড়া তিনি দেশের সংবিধানের ২১তম সংশোধনীর বিরোধী বলেও জানিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচির জন্য সরকারকে দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে ডেইল মিরর দেশটির বিমানবন্দরের একটি সূত্রের বরাতে জানিয়েছে, বাসিলের স্ত্রী পুষ্প রাজাপাকসে আজ সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে কাতুনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন। দুবাই হয়ে তিনি যুক্তরাষ্ট্র যাবেন।
Posted ৮:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh