সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সন্ত্রাস, গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না : মির্জা ফখরুল

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাস, গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যাঁরা সন্ত্রাস এবং গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। এ বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ রয়েছে।’ ১২ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে দুস্থ ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আশা করেছিলাম, সরকারের পক্ষ থেকে দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের উদ্যোগ সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাইনি। তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করছি। আজ আমরা পৌর শহরে বিতরণ করছি, এরপর উপজেলা ও ইউনিয়নগুলোতে বিতরণ করা হবে। আমি আশা করব, সরকার এ বিষয়ে এগিয়ে আসবে। তারা আমাদের এই কনকনে শীতে শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করবে।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট ব্যবস্থা এবং দুর্নীতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। জনগণের যে শাসন, সেই শাসন স্থাপিত করতে হবে। অর্থাৎ, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এর বাইরে অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায়, এটি হবে সবচেয়ে বড় রক্ষাকবচ।’

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থসম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস। তিন দিনের ঠাকুরগাঁও সফর শেষে বিএনপির মহাসচিব আজ বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দপুর হয়ে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হন।

Posted ১:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.