বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২১ জুন ২০২৫
ছবি : সংগৃহীত
প্রতিবেশী ভারত বাংলাদেশ সরকারকে চাপে রাখতেই পুশইন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ জুন) রাতে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে আলেম-ওলামাদের নিয়ে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের সামনে এখন কঠিন সমস্যা। প্রতিনিয়ত পুশইন করা হচ্ছে। ভারত থেকে জনগণ নিয়ে এসে জোর করে আমাদের দেশে ঢুকিয়ে দেয়া হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, এতদিন এগুলো তারা (ভারত) করেনি, যেহেতু আওয়ামী সরকারকে উৎখাত করা হয়েছে এবং হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, তাই তারা এসব শুরু করেছে। তারা আমাদের ওপর একটি চাপ তৈরি করার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এই পুশইন করছে। ভারত আমাদের ন্যায্য পানির হিস্যা দেয়নি, আর তারা আমাদের সীমান্তে পাখির মতো মানুষ মারে, আর এভাবে পুশইন করে।
Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh