সোমবার, ৮ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিলেট-সুনামগঞ্জে পানিবন্দি অর্ধকোটি মানুষ

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২০ জুন ২০২২

সিলেট-সুনামগঞ্জে পানিবন্দি অর্ধকোটি মানুষ

সিলেট অঞ্চলে বন্যার ভয়াবহতা আরও বেড়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ছবি : সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জে বন্যায় পানিবন্দি প্রায় অর্ধকোটি মানুষ। এর মধ্যে সিলেটে পানিবন্দি প্রায় আড়াই লাখ মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। ১৯ জুন (রবিবার) নতুন করে অর্ধলক্ষ মানুষকে উদ্ধার করা হয়েছে, বলছে জেলা প্রশাসন। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে গবাদিপশুও। সিলেট জেলা প্রশাসক মো. মজিবুর রহমান জানিয়েছেন, গতকাল রোববার আরও ৫০ হাজার মানুষকে উদ্ধার করা হয়। এ ছাড়াও প্রায় ৫০ হাজার গবাদিপশু উদ্ধার করা হয়েছে। জেলার ১৩টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও সিটি করপোরেশনের ৮০ ভাগ এলাকা বন্যাকবলিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৩০ লাখ মানুষ। এ ছাড়া সুনামগঞ্জে ২০ লাখ মানুষ পানিবন্দি রয়েছে।

জেলা প্রশাসক জানান, সিলেটে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী ও অন্যান্য ইউনিটের সহায়তায় দুই লাখ ৩০ হাজার ৬৩২ জন মানুষ আশ্রয়কেন্দ্রে পৌঁছেছে। এসব এলাকায় স্বাস্থ্যসেবা দিতে ১৪০টি মেডিকেল টিম কাজ করছে। চারটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াটার প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এখন পর্যন্ত আড়াই লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে।

মজিবুর রহমান বলেন, ‘বন্যার্তদের মধ্যে ৬১২ মেট্রিকটন চাল, সাত হাজার ৯০০ প্যাকেট শুকনো খাবার, ৩৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও আট হাজার ১১৮ প্যাকেট শুকনো খাবার এবং নগদ এক কোটি টাকা মজুদ রয়েছে।’

এদিকে, সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর হাসিব জানান, বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর প্যারাকমান্ড ইউনিটসহ ১৩টি ব্যাটালিয়নের ২৩ প্ল্যাটুন সদস্য সিলেট ও সুনামগঞ্জে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। ৬০টি নৌকার সাহায্যে উদ্ধার অভিযান চলানো হচ্ছে। জেলা প্রশাসক জানান, নৌবাহিনীর ১০০ সদস্য ১২টি নৌকা নিয়ে সুনামগঞ্জে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

Posted ৫:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ২০ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.