বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১৫ জুন ২০২২
ছবি : সংগৃহীত
কর্মীদের সুস্থতা ও নিরাপত্তার দিক বিবেচনা করে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়। তীব্র গরমের কারণে দেশটিতে মধ্য দুপুরে বাইরে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত বাইরে কাজ করা যাবে না। আজ বুধবার (১৫ জুন) থেকে আগামী তিন মাস কার্যকর থাকবে। গ্রীষ্মের মাসগুলোতে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার সময় শ্রমিকদের কাজের সময়ের রূপরেখা ঠিক করা এবং সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। যারা এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ১৯৯১১ নম্বর বা মন্ত্রণালয়ের অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে বলা হয়েছে।
Posted ৮:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh