বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
ছবি : সংগৃহীত
সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন আলোচিত মডেল মেঘনা আলম। তিনি আদালতকে বলেছেন, ‘সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার বিয়ে হয়। ঈসা অভিযোগ করেন, আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য না।’
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রূপবতীদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে ধানমণ্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া।
এদিন আদালতে তোলা হলে বিচারকের অনুমতি নিয়ে এ কথা বলেন সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা। মেঘনা বলেন, কেবল সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গেই তার ‘প্রেমের সম্পর্ক’, অন্য কারো সঙ্গে নয়।
এদিকে ৭ দিন আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে মেঘনা আলমকে আটক করার পর বিশেষ ক্ষমতা আইনে এক মাসের আটকাদেশ দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার মধ্যে তার বিরুদ্ধে ওই প্রতারণার মামলা করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আখতার মোর্শেদ বুধবার মেঘনাকে এ মামলায় গ্রেপ্তার এবং তার ‘সহযোগী’ সানজানা ইন্টারন্যাশনাল নামের জনশক্তি রপ্তানিকারক কোম্পানির মালিক দেওয়ান সমিরকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সেই শুনানির জন্য বৃহস্পতিবার সকালে তাদের আদালতে হাজির করা হয়।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh