বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাপানি নারী নাকানো এরিকো। ছবি : সংগৃহীত
জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার মা নাকানো এরিকোর এর করা বাংলাদেশি বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ২ জুন (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এর আগে গত ১৬ মে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার বাংলাদেশি বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন তাদের জাপানি মা নাকানো এরিকো। ওইদিন আইনজীবী শিশির মনির ভোরের কাগজকে বলেছিলেন, আপিল বিভাগের নির্দেশনা রয়েছে দুই শিশু মা নাকানো এরিকোর সঙ্গে বারিধারায় থাকবেন। বাবা শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। এ নির্দেশনা অমান্য করে ইমরান শরীফ জোর করে মাঝে মাঝেই শিশুদের নিয়ে বাইরে যান। এ কারণে আমরা আদালত অবমাননার আবেদন করেছি।
Posted ৭:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh