বাংলাদেশ অনলাইন : | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
সেলিনা জেটলি ও পিটার হাগ। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি তার স্বামী পিটার হাগের বিরুদ্ধে মামলা করেছেন । গত ২১ নভেম্বর মুম্বাইয়ের আদালতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের ২(এ) ধারায় মামলাটি দায়ের করেছেন তিনি।
মঙ্গলবার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এস সি তাডয়ের আদালতে মামলার আবেদন শুনানি হয়। পরে পিটার হাগকে নোটিশ পাঠান আদালত। মামলার পরবর্তী শুনানি হবে ১২ ডিসেম্বর।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মামলার অভিযোগপত্রে ৪৭ বছর বয়সী অভিনেত্রীর উল্লেখ করেন, অস্ট্রিয়ান স্বামী পিটার হাগের হাতে গুরুতর মানসিক, শারীরিক, যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি দেশ ত্যাগ করে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছেন। তার সন্তানরা অস্ট্রিয়ায় বাবার সাথে বসবাস করছে।
এএনআই-এর বরাতে হিন্দুস্তান টাইমস আরও জানও, মুম্বাই আদালতে মামলা করে স্বামীর থেকে ৫০ কোটি রুপি খোরপোশ দাবি করেছেন সেলিনা, যা বাংলাদেশি মুদ্রায় ৬৮ কোটির টাকার বেশি। এছাড়া সন্তানদের জন্য মাসিক ১০ লক্ষ রুপি দাবি করেন তিনি।
পিটার হাগ একজন অস্ট্রিয়ান উদ্যোক্তা ও হোটেল ব্যবসায়ী। দুবাই ও সিঙ্গাপুরের স্বনামধন্য হোটেল চেইনে কাজ করেছেন। বিশেষ করে দুবাইয়ের ইমার হসপিটালিটি গ্রুপে মার্কেটিং ও ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০১১ সালে সেলিনা জেটলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে থেকে তিনি হোটেল শিল্পে প্রতিষ্ঠিত।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh