সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হজে যেতে পারবেন না ৬৫ বছরের বেশি বয়সীরা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৫ এপ্রিল ২০২২

হজে যেতে পারবেন না ৬৫ বছরের বেশি বয়সীরা

ছবি : সংগৃহীত

আগে নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ২৫ এপ্রিল (সোমবার) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন শীর্ষক আলোচনা’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ বছরের বেশি তারা কী এবার হজে যেতে পারবেন কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, না, তারা যেতে পারবেন না। ইন্টারন্যাশনালি বিশ্বের সঙ্গে একই সিস্টেমে চলছে। ৬৫ বছরের বেশি যাদের বয়স হয়েছে, তারা যেতে পারবেন না। তিনি বলেন, বিগত দুটি বছর পবিত্র হজ পালন করা সম্ভব হয়নি। আল্লাহর অশেষ রহমতে এ বছর আমরা হজ করতে যাচ্ছি। সৌদি আরবের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তি সেটাও হয়ে যাবে।

অন্যান্য বছর হজের প্রক্রিয়া শেষ করতে চার থেকে ছয় মাস সময় পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, এবার সময়ের মাত্রা ৩৪ দিন। ৩৪ দিনের এ কর্মযজ্ঞে আল্লাহ তা’য়ালা যদি পরিত্রাণ দেয়ার ব্যবস্থা করেন। এছাড়া করার কোনো উপায় নেই। আমরা শুক্র ও শনিবারও অফিস খোলা রেখে কাজ করেছি। নগদ ইসলামিক সেবার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী নগদের উদ্বোধন করার সময় থেকেই নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সুদবিহীন লেনদেনের সুবিধা দিয়ে আসছে। যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইসলামিক জীবন-বিধান মেনে ডিজিটাল লেনদেন করতে সহায়তা করছে। সুদবিহীন লেনদেন ছাড়াও গ্রাহকরা বিভিন্ন ইসলামিক ইস্যুরেন্সের প্রিমিয়াম প্রদান, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে সহজে দান করা, হজ ও ওমরাহ সংক্রান্ত সব পেমেন্টসহ অন্যান্য সুবিধা খুব সহজে উপভোগ করতে পারবেন। তিনি আরও বলেন, নগদ ইসলামিক অ্যাপ থেকে যাকাত ক্যালকুলেটরের মাধ্যমে যাকাতের হিসাব খুব সহজে করা যায়। এতে সম্পূর্ণ কোরআন শোনার ব্যবস্থা, নামাজের সময়সূচি ও বিভিন্ন হাদিস এবং দোয়ার সংকলনও অন্তর্ভুক্ত আছে। বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে নগদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, সাধারণ নগদ ইসলামিক শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হক।

Posted ৭:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.