রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড বহালের রায় প্রকাশ

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২

হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড বহালের রায় প্রকাশ

সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায় প্রদানকারী বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের স্বাক্ষরের পর ৯ ফেব্রুয়ারি (বুধবার) এ রায় প্রকাশ করা হয়।

এর আগে, গত ১৯ জানুয়ারি সংশ্লিষ্ট কোর্ট সূত্র জানিয়েছে, হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেছেন। বেঞ্চের অপর বিচারপতি এ কে এম জহিরুল হক স্বাক্ষর করলেই রায় সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। রায়ে আদালত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন বলে জানা গেছে।

গত বছরের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। তবে তিন বছরের দণ্ড থেকে খালাস পান তিনি। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

Posted ৬:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.