বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০৮ জুন ২০২২
প্রতীকী ছবি
কলেজ ড্রেসের বিধান না মানার অভিযোগে ২৪ জন মুসলিম ছাত্রীকে বরখাস্ত করেছে ভারতের কর্ণাটকের এক কলেজ। ৭ জুন (মঙ্গলবার) তাদের বরখাস্ত করা হয় বলে ৮ জুন (বুধবার) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি দক্ষিণ কন্নড় জেলার আপিনানগাডির একটি প্রথম শ্রেণির সরকারি কলেজ। কলেজের অভিযোগ, ড্রেস কোড লঙ্ঘন করে ওই ছাত্রীরা হিজাব পরে ক্লাসে এসেছিল।
একই অভিযোগে গত সপ্তাহে সাতজন ছাত্রীকে বরখাস্ত করেছিল কলেজটি। এ নিয়ে ক্লাসে হিজাব পরার অভিযোগে ৩১ জন মুসলিম ছাত্রীকে সাময়িক বরখাস্ত করল শিক্ষাপ্রতিষ্ঠানটি।
Posted ৮:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh