বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২
গবেষণার জন্য এক শিশুকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র এবার ছয় মাসের বেশি ও পাঁচ বছরের কম বয়সের শিশুদের ভ্যাকসিন দেওয়ার আবেদন করেছে ফাইজার এন্ড বায়োএনটেক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দুই ডোজ স্বাস্থ্য সুরক্ষা টিকার অনুমোদন দিলে তা হবে যুক্তরাষ্ট্রে ছয় মাসের বেশি ও পাঁচ বছরের কম বয়সের শিশুদের জন্য অনুমোদন পাওয়া প্রথম করোনা টিকা। বিবৃতিতে আরও জানানো হয়, তারা এফডিএ’র অনুরোধ পাওয়ার পর তাদের আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়ার কাজ ইতোমধ্যে শুরু করেছে।
এমন ঘোষণা দেওয়ার পরই টুইটারে দেওয়া এক বার্তায় এফডিএ জানায়, তারা এ আবেদন বিবেচনা করার ব্যাপারে দুই সপ্তাহের মধ্যে (আগামী ১৫ ফেব্রুয়ারি) বৈঠক করবে। এফডিএ’র ভারপ্রাপ্ত প্রধান জানেট উড কক বলেন, ‘এ বয়স গ্রুপের শিশুর জন্য একটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন পাওয়া হচ্ছে এ সংস্থার অগ্রাধিকার।’ তিনি আরও বলেন, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ সাম্প্রতিক সময়ে অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এফডিএ এ আবেদনের অনুরোধ জানায়।
Posted ৮:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh