বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২
ছবি : সংগৃহীত
কেনিয়ার বৃদ্ধা প্রিসিলা সিটিয়েনি। যে বয়সে মানুষ নাতি-নাতনি কিংবা তাদের সন্তানদের স্কুলে পড়তে যেতে দেখার কথা, আর সেই বয়সেই স্কুলে যেতে শুরু করেছেন। গত ১১ ফেব্রুয়ারি ৯৯ বছরে পা দিয়েছেন তিনি। কিন্তু শিক্ষার প্রতি অগাধ আগ্রহ তাকে নিয়ে গেছে স্কুলে। এখন তিনি দেশটির প্রত্যন্ত এক গ্রামে পাথর দিয়ে তৈরি ক্লাসরুমে ছোট ছোট শিশুর সঙ্গে ক্লাস করেন। শুধু তাই নয়, নিয়ম মানতে স্কুল ড্রেসও পরেন তিনি।
প্রিসিলা বলেন, ‘এই বয়সে এসে স্কুলে ফিরে যাওয়ার মধ্য দিয়ে তার পরবর্তী প্রজন্মের প্রতি পাঠ অনুরাগের উদাহরণ রেখে যেতে চাই।’ একই সঙ্গে এর মাধ্যমে একটি নতুন ক্যারিয়ারও বেছে নিতে চান তিনি। বলেন, ‘পড়াশোনা করে চিকিৎসক হতে চাই আমি।’ রয়টার্স।
Posted ৫:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh