বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২
আসাদুজ্জামান খান কামাল
আত্মগোপনের ঘটনাকে গুম বলে চালিয়ে দেওয়া হয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট না। ৫ ফেব্রুয়ারি (শনিবার) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আগামী পরশু জাতিসংঘে অনুষ্ঠেয় সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে কী মেসেজ থাকবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব সময় বলি, আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট না। যেখানেই গুম হচ্ছে, সেখানেই আমরা কিছু দিন পরেই তাকে পাচ্ছি। নানা কারণে আত্মগোপন করে থাকে, সেগুলোকে গুম বলে চালিয়ে দেয়। দু একটি আত্মগোপনের ঘটনার তথ্য আমরা এখনো পাইনি। আমরা মনে করি, তাদের অচিরেই আমরা সামনে এনে দিতে পারবো।
লবিস্ট নিয়োগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে সংসদে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, কোন কোন লবিস্ট কার দ্বারা নিযুক্ত হয়েছেন। কত টাকা দিয়েছেন। সবগুলো কিন্তু তিনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। এর পরে বোধ হয় আমাদের আর কিছু বলার থাকে না। তিনি বলেন, আমরা যেটা করছি, এই লবিস্ট নিয়োগে কীভাবে এখান থেকে টাকা পাঠাল সেটা আমরা খুঁজে বের করছি।
Posted ৭:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh