বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২
সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। ৪ ফেব্রুয়ারি (শনিবার) রাতে এরদোগান নিজেই এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন তিনি।
ফেসবুকে পোস্টে এরদোগান জানান, হালকা উপসর্গ দেখা দিলে তিনি ও তার স্ত্রীর এমিন এরদোয়ানের কভিড-১৯ পরীক্ষা করান। যার ফলাফল পজিটিভ এসেছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা ওমিক্রন ধরনে আক্রান্ত। সে কারণে বিষয়টি নিয়ে খুব দুশ্চিন্তা করছেন না তারা।
দেশটির উত্তরাঞ্চলের জঙ্গুলদাক এলাকার একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল এরদোগানের। তবে শারীরিক অবস্থা খারাপ থাকায় তিনি ভার্চুয়ালি যোগ দেন। এরই মধ্যে প্রেসিডেন্ট ও তার স্ত্রীর কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর আসে। তবে আক্রান্ত হলেও নিজ বাসভবন থেকে সব কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এরদোগান। সুস্থতার জন্য দেশবাসীর দোয়াও চেয়েছেন তিনি।
Posted ৫:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh