বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২
ছবি : সংগৃহীত
ট্রাকচালকদের লকডাউনবিরোধী বিক্ষোভের প্রেক্ষিতে কানাডার অটোয়ায় জারি করেছে দেশটির কানাডার অটোয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি (রোববার) ট্রাকচালকদের লকডাউন ও কঠোর বিধিনিষেধবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশটির সরকার জরুরি অবস্থা জারি করে।
রোববার দিবাগত রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এবং জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়।
গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর কোয়ারেন্টাইন এবং টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন ট্রাকচালকরা। তাদের ভাষ্য, টিকা না নেয়া ব্যক্তিদের নানাভাবে অপদস্থ করা হয়েছে। বিক্ষোভে কানাডার সাধারণ মানুষ অংশ নিলেও আপত্তি জানিয়েছেন অনেকেই। তারা লকডাউনবিরোধী এই বিক্ষোভে সহিংসতার আশঙ্কা করছেন।
Posted ৫:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh