রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শপথ নিলেন আইভী

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২

শপথ নিলেন আইভী

শপথ নিচ্ছেন নারায়ণগঞ্জ সিটির নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি : সংগৃহীত

তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ নিয়েছেন সেলিনা হায়াৎ আইভী। ৯ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নবনির্বাচিত মেয়র আইভীসহ ৩৬ কাউন্সিলর শপথ নেন। নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সশরীরে উপস্থিত থেকে কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

শপথ গ্রহণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত স্থাপন করেছে।

গত ২২ ডিসেম্বর ভোটগ্রহণ শেষে নির্বাচিত ব্যক্তিদের নাম-ঠিকানাসহ ২৮ ডিসেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এরপরই স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেয়া হয়। এরই প্রেক্ষিতে শপথ আয়োজনে সংশ্লিষ্টদের এ সংক্রান্ত আমন্ত্রণপত্র পাঠান স্থানীয় সরকার সচিব আবদুল মালেক।

এর আগে গত ১৬ জানুয়ারি টানা তৃতীয়বার নারায়ণগঞ্জ সিটি মেয়র নির্বাচিত হন আইভী। নৌকা প্রতীক নিয়ে ১৯২টি কেন্দ্রে তিনি এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীক নিয়ে পান ৯২ হাজার ৫৬২ ভোট। আইভী ৬৬ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে তৈমূর আলম খন্দকারকে পরাজিত করেন।

২০১১ সালে তিনি দলের বিদ্রোহী প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করেন। পরের বার ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরাজিত করেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনকে।

সিটি করপোরেশন হওয়ার আগে নারায়ণগঞ্জ পৌরসভারও চেয়ারম্যান ছিলেন আইভী। ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন। সেলিনা হায়াৎ আইভীর বাবা আলী আহাম্মদ চুনকা নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর দুবার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদম রসুল পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হয়। একই বছরের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

Posted ৫:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.