বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২
ছবি : সংগৃহীত
পেরুতে একটি বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত হয়েছেন অন্তত ২০ জন। এতে আহত হয়েছেন আরও ৩৩ জন। স্থানীয় সময় ৯ ফেব্রুয়ারি বিকেলে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ লিবারতাদে বাসটি খাদে পড়ে যায়। ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএনআই, এনডিটিভির।
বাসটি তায়াবাম্বা থেকে ট্রুজিলোতে যাচ্ছিলো। এই দুই এলাকার সংযোগ সড়কের মধ্যে ৩৪০ কিলোমিটার (২১১ মাইল) পথ যেতে ১৪ ঘণ্টা সময় লেগে যায়। সড়কের বেহাল অবস্থার কারণে এত বেশি সময় লাগে। তবে সড়কের বেহাল অবস্থা ছাড়াও বেপরোয়া গাড়ি চালানো, সাইনবোর্ডের অভাব এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত বছরের নভেম্বরেও এ সড়কে ১০ জন প্রাণ হারান।
Posted ৮:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh