রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভালোবাসা দিবসে মেক্সিকোতে গণবিয়ে

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২

ভালোবাসা দিবসে মেক্সিকোতে গণবিয়ে

মেক্সিকোতে গণবিয়েতে জড়ো হয়েছিলেন ৬৬১ জুটি।

ভালোবাসা দিবস উপলক্ষে মেক্সিকোতে আয়োজন করা হয় গণবিয়ে। ১৪ ফেব্রুয়ারি (সোমবার) মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির শহরতলিতে জড়ো হয়েছিলেন ৬৬১ জুটি। আর সেখানেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির সিউদাত নেজাহুয়ালসয়তল শহরের কাউন্সিল কর্মকর্তা মারিয়া দারিঙ্কা রেনডন বলেন, গণবিয়েতে খুবই আবেগঘন পরিবেশ তৈরি হয়। এর প্রত্যক্ষদর্শী হিসেবে তারাও আনন্দিত।

মারিয়া আরও বলেন, ৬৬১ জনের জন্য গণবিয়ের আয়োজন করাটা চ্যালেঞ্জিং ছিল। পারিবারিক বিয়ের মতো আন্তরিকতার কিছুটা অভাব থাকলেও গণবিয়েতে বিনা মূল্যে বিয়ের সনদ দেওয়া হয়। এটা একটা বড় সুবিধা।’

মেক্সিকো সিটির স্থায়ী বাসিন্দা ৪০ বছর বয়সী জোনাথন গার্সিয়া বলেন, এর আগে এভাবেই আমার দুই বোনের বিয়ে হয়েছে। আমরা দেখলাম, এভাবে বিয়ে করেই অনেক সুখী ছিল তারা। গণবিয়ের সময় সবার চোখে ছিল পানি। তবে তা আনন্দের। মাস্ক পরা মুখেও হাসির ছাপ ছিল।

Posted ৭:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.