রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইউক্রেনীয়দের মৃত্যুর জন্য দায়ী থাকবে ন্যাটো : জেলেনস্কি

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ০৫ মার্চ ২০২২

ইউক্রেনীয়দের মৃত্যুর জন্য দায়ী থাকবে ন্যাটো : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনের মানুষের মৃত্যু হলে তার জন্য দায়ী থাকবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। জোটটি ইউক্রেনের ওপর রাশিয়ার বিমান চলাচল বা নো ফ্লাই জোন আরোপ না করার সিদ্ধান্ত নিলে ৪ মার্চ (শুক্রবার) ক্ষুব্ধ হয়ে তিনি এক ফেসবুক পোস্টে এ কথা বলেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ন্যাটোকে তাদের আকাশে রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধের আহ্বান করেন। জেলেনস্কি বলেন, ন্যাটো যদি রাশিয়ার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করতো, তাই ইউক্রেনে রাশিয়ার হামলা অযৌক্তিক সেটি একটি ভিত্তি পেতো। সেই নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া হামলা চালালে তা হতো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। খবর আনন্দবাজার পত্রিকার।

জেলেনস্কির সে আহ্বান প্রত্যাখ্যান করেছে ন্যাটো। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ইউক্রেনের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ করলে ইউরোপে আবারও সরাসরি যুদ্ধ হতে পারে। তাই ন্যাটো এ সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এ সিদ্ধান্তের বিরোধিতা করেন জেলেনস্কি। তিনি বলেন, ন্যাটোভুক্ত দেশগুলো বিষয়টির এমন ব্যাখ্যা দিচ্ছে যাতে মনে হচ্ছে ইউক্রেনের আকাশসীমায় বিমান চলাচল নিষিদ্ধ করলে তা ন্যাটোর বিরুদ্ধে রুশ আগ্রাসনকে সরাসরি উস্কে দেবে। এর মাধ্যেমে তারা নিজেদের দুর্বল ও নিরাপত্তাহীন বলেই প্রমাণিত করছে। যদিও তাদের কাছে আমাদের চেয়ে অনেক শক্তিশালী অস্ত্র আছে। ন্যাটো নেতৃত্বকে উদ্দেশ্য করে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনের আকাশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি না করে আপনারা এই দেশের শহর ও গ্রামে আরও বোমা হামলা চালানোয় সবুজ সংকেত দিয়েছেন। আপনারা চাইলে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করতে পারতেন। কিন্তু আপনারা তা করলেন না। শুক্রবার ন্যাটোর শীর্ষ অধিবেশনে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ অধিবেশনকেও ‘দুর্বল ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অবশ্য তিনি ন্যাটোতে থেকেও ইউক্রেনকে বিভিন্নভাবে সাহায্য করা দেশগুলোর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এ দিন। শনিবার কিয়েভের ওপর মস্কোর আগ্রাসন দশম দিনে পৌঁছেছে। ইতোমধ্যেই রুশ হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েক হাজার নিহতের পাশাপাশি বেশ কয়েকটি দেশও ধ্বংস হয়ে গেছে। তবে এখনও ইউক্রেনেরই জয় হবে এমন বার্তা জেলেনস্কি নিশ্চিতভাবে দিয়েছেন।

Posted ৬:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.