বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৬ মার্চ ২০২২
ফাইল ছবি
সৌদি আরবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করেছে। এখন থেকে দেশটিতে সামাজিক দূরত্ব মানা এবং বাইরে মাস্ক পরিধানে বাধ্যবাধকতা থাকছে না। ৫ মার্চ (শনিবার) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ঘোষণা কার্যকর হয়েছে।
সৌদি আরবের প্রধান দুই পবিত্র মসজিদ মক্কা ও মদিনার পাশাপাশি দেশটির অন্যান্য মসজিদেও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না। তবে নতুন ঘোষণায় খোলা জায়গায় মাস্ক পরার বাধ্যকতা তুলে নেয়া হলেও বাড়ির ভেতরে মাস্ক পরা আবশ্যক রাখা হয়েছে। ঘোষণা অনুযায়ী, এখন থেকে খোলা জায়গায় অনুষ্ঠান আয়োজন করা যাবে। যাত্রীদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। বিদেশি যাত্রীরা দেশটিতে প্রবেশের পর করোনার পিসিআর পরীক্ষার নিয়মও প্রত্যাহার করা হয়েছে।
এদিকে ওমিক্রন ধরনের কারণে আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি আরব। নতুন নিয়মে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, লেসোথু, এস্বাতীনি, মোজাম্বিক ও এশিয়ার আফগানিস্তানসহ ১৭ দেশের নাগরিকরা সৌদিতে সরাসরি ভ্রমণ করতে পারবেন। এদিকে সৌদি আরবে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। খবর সৌদি গেজেটের।
Posted ৮:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh