রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সাইমনকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৭ মার্চ ২০২২

সাইমনকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা

জায়েদ খান ও নিপুণের মধ্যে চলমান আইনি জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক। ৭ মার্চ (সোমবার) সন্ধ্যায় এফডিসিতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, আদালতে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী সাইমন সাদিকই আপাতত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইলিয়াস কাঞ্চন আরও যোগ করেন, সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা সাইমনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। সমিতির আগামী বৈঠকে আনুষ্ঠানিকভাবে সাইমনকে এ দায়িত্ব দেওয়া হবে।’ এ সময় চিত্রনায়ক সাইমন তার পাশেই ছিলেন। জানা গেছে, আগামী ৯ মার্চ বিকেলে শিল্পী সমিতির জরুরি মিটিং ডাকা হয়েছে। সেখানেই সাইমনকে আনুষ্ঠানিকভাবে সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।

অনেক দিন ধরেই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আইনি জটিলতা চলছ। গত ২ মার্চ জায়েদ খানের পক্ষে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এরপর শপথ নিয়ে চেয়ারে বসেছিলেন জায়েদ খান। কিন্তু হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন নিপুণ আক্তার। গত ৬ মার্চ হাইকোর্টের এ রায় চার সপ্তাহের জন্য স্থগিত ও পদটির ওপর স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত। তারই পরিপ্রেক্ষিতে সোমবার এই সিদ্ধান্তের কথা জানান সভাপতি ইলিয়াস কাঞ্চন।

Posted ৬:১৪ অপরাহ্ণ | সোমবার, ০৭ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.