রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশে ঢুকে প্রথমেই ভুল করে বসলেন সানি লিওন

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১২ মার্চ ২০২২

বাংলাদেশে ঢুকে প্রথমেই ভুল করে বসলেন সানি লিওন

সানি লিওন। ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত গ্ল্যামার গার্ল সানি লিওন বাংলাদেশে ঢুকেই এক ভুল করে বসলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা যেই ছবি দিয়ে তিনি ঢাকায় আসার খবর জানিয়েছেন, সেখানেই দেখা গেল ভুল। ছবিটির ক্যাপশনে সানি লিখেছেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’ এর সঙ্গে হ্যাশট্যাগে #বাংলাদেশ #ঢাকা #পার্টিটাইম শব্দগুলো জুড়ে দিয়েছেন। এতে বাংলাদেশ নামের বানান ভুল লিখেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন- Bangledesh!

এরইমধ্যে সানির ভুলটি নজরে পড়েছে নেটিজেনদের। অনেকেই তার এই ভুলের সমালোচনা করছেন। এমনকি বিমানবন্দরে তোলা ছবিতে সানির পেছনেও ‘ওয়েলকাম টু বাংলাদেশ’ লেখা ছিল। অন্তত সেটা দেখেও সঠিকভাবে লিখতে পারতেন বলে কটাক্ষ করছেন বাংলাদেশি নেটিজেনরা। ১২ মার্চ ( শনিবার) বিকালে ঢাকায় আসেন সানি লিওন। তিনি ট্যুরিস্ট ভিসায় এসেছেন বলে জানা গেছে। এর ফলে বাংলাদেশে কোনো কাজ করতে পারবেন না তিনি। বিশেষ একটি সূত্রে জানা গেছে, গানবাংলা টিভির ফারজানা মুন্নী ও কৌশিক হোসেন তাপস দম্পতির মেয়ের বিয়েতে অংশ নিতে ঢাকায় এসেছেন সানি। সেই আয়োজনে পারফর্ম করবেন বলিউডের এই জনপ্রিয় আইটেম গার্ল। এর আগে গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনকে বাংলাদেশে আসার ও কাজের অনুমতি দেওয়া হয়। একটি সিনেমার শুটিংয়ের জন্য তাকেসহ ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়েছিল। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশে সানির ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

Posted ৫:২৭ অপরাহ্ণ | শনিবার, ১২ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.