রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বরিশালে সেই জার্মান নারীর বিয়েতে সয়াবিন তেল উপহার!

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১২ মার্চ ২০২২

বরিশালে সেই জার্মান নারীর বিয়েতে সয়াবিন তেল উপহার!

জার্মান নাগ‌রিক আলিসা ও ব‌রিশা‌লের ছে‌লে রা‌কিবুল আহসান শুভর বৌভাত অনুষ্ঠা‌নে পাঁচ লিটার সয়া‌বিন তেল উপহার দি‌য়ে‌ছেন এক অ‌তি‌থি। ১১ মার্চ (শুক্রবার) এ অনুষ্ঠা‌নে তিন হাজার নিম‌ন্ত্রিত অতিথির ম‌ধ্যে পার‌ভেজ রা‌সেল নামে এক ব্যক্তির ব‌্যতিক্রমী এ উপহার নি‌য়ে সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে আলোচনার। বরিশাল সদর উপ‌জেলার চরবা‌ড়িয়ার উলাল বাটনা এলাকার বাসিন্দা ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের বাড়িতে বৌভাত অনুষ্ঠান হয়। উপহারের বিষয়ে অতিথি পার‌ভেজ রা‌সেল ব‌লেন, বর্তমান প্রেক্ষাপটে দেশে আলোচিত ঘটনা সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি কিংবা তেল সংকট। এসব কারণসহ বিদেশি মেয়ের সঙ্গে দেশি ছেলের বিয়েতে বাড়তি আনন্দ দিতেই এ ধরনের উপহার দেওয়া।

বরিশালের ছেলে রাকিব আহসান শুভর সঙ্গে জামার্নিতে পরিচয়ের পর পরিণয়, এরপর বিয়ে হয় আলিসার। তবে সেখানে বাঙালি রীতি অনুযায়ী ঢাক-ঢোল পিটিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তাই দেশের মাটিতে হলো তাদের বিয়ের অনুষ্ঠান। এর আগে বুধবার সন্ধ্যায় আলিসার শ্বশুর শহিদুল ইসলামের বা‌ড়িতেই গায়ে হলুদের আয়োজন করা হয়। যেখানে আলিসা ও শুভকে হলুদ মাখান স্বজনরা। বৌভাত অনুষ্ঠানে আলিসা ও শুভ বিয়ের সাজে সাজেন। তারা বাংলা‌দে‌শে এসেছেন তা‌দের ৬ মাস বয়সী শিশু সন্তান ও আলিসার বান্ধবী জে‌নিফা‌কে নি‌য়ে।

Posted ৫:৩৪ অপরাহ্ণ | শনিবার, ১২ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.