বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৩ মার্চ ২০২২
ব্রেন্ট রেনড। ছবি : বিবিসি অনলাইন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এর পর ১৩ মার্চ (রবিবার) পর্যন্ত দেশ দুইটির মধ্যে টানা ১৮ দিনের মতো চলছে তুমুল লড়াই। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এরি মধ্যে খবর এসেছে, রবিবার ইউক্রেনের ইরপিনে এক মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া আরও এক সাংবাদিক আহত হয়েছেন। এএফপি’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে ঠিক কার গুলিতে মার্কিন এই সাংবাদিক নিহত হয়েছেন তা প্রতিবেদনে বলা হয়নি। ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষার জন্য স্বেচ্ছাসেবী ড্যানিলো শাপোভালভ নামে একজন সার্জন বলেন, তাৎক্ষণিক ওই আমেরিকান নিহত হয়েছেন এবং আরেকজনকে তিনি সেবা দেন। এএফপির রিপোর্টাররা নিহতের দেহ দেখেছেন বলে জানিয়েছেন।
Posted ২:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৩ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh