রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৪ মার্চ ২০২২

চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া

চীনের কাছে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা চেয়েছে রাশিয়া। এমন তথ্য উঠে এসেছে ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) এবং নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে। এফটি-র খবরে বলা হয়, ইউক্রেনে ব্যবহারের জন্য বেইজিংয়ের কাছে সামরিক রসদ চেয়েছে মস্কো।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এফটি জানিয়েছে, আক্রমণ শুরুর পর থেকেই রাশিয়া চীনের কাছে সরঞ্জাম চেয়ে অনুরোধ করে আসছে। কর্মকর্তারা রাশিয়া কী ধরনের সরঞ্জাম চাইছে তা উল্লেখ করতে অস্বীকার করেন। তবে চীন সাহায্য করার জন্য প্রস্তুত হতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে। খবর বিবিসির।

নিউইয়র্ক টাইমসের একটি আলাদা প্রতিবেদনেও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অভিযোগ করা হয়েছে যে, রাশিয়া নিজের ওপর নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করতে অর্থনৈতিক সহায়তাও চাইছে। এখন পর্যন্ত রাশিয়া-ইউক্রেন সংঘাতে চীন নিজেকে নিরপেক্ষ হিসাবে তুলে ধরেছে এবং দেশটিতে রুশ আক্রমণের নিন্দা করেনি। ১৪ মার্চ (সোমবার) মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রোমে চীনা পররাষ্ট্র নীতির শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

১৩ মার্চ এনবিসি-র সাথে আলাপের সময় সুলিভান বলেছিলেন, চীন বা অন্য কোনো দেশ যাতে রাশিয়ার অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে দিতে না পরে তা নিশ্চিত করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

Posted ৬:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.