বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২০ মার্চ ২০২২
ছবি : দ্য নিউ ইয়র্ক টাইমস
রুশ বাহিনীর আগ্রাসানের কারণে ইউক্রেনের ৩৩ লাখ নাগরিক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দেশটির পশ্চিম সীমান্ত দিয়ে বের হয়েছেন। শুধু তাই নয়, চলমান এ যুদ্ধে দেশটির ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ১৯ মার্চ (শনিবার) ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির
ভেরেশচুক জানিয়েছেন, রুশ আগ্রাসন শুরুর পর থেকে প্রধান অঞ্চলগুলো থেকে এক লাখ ৯০ হাজারের বেশি বেসামরিককে হিউম্যান করিডর ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি জানান, শনিবার কিয়েভ ও লুহানস্ক হিউম্যান করিডর চালু ছিল। মারিওপোলে এ করিডর আংশিক চালু ছিল। ওই অঞ্চলে রাশিয়ান সেনারা বাস চলতে দেয়নি।
তবে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ছয় হাজার বেসামরিককে হিউম্যান করিডর ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের ডেপুটি হেড কিরিলো টিমোশেঙ্কো এক অনলাইন পোস্টে জানিয়েছেন, শনিবার চার হাজার ১২৮ জন বন্দর নগর মারিওপোল ত্যাগ করেছেন।
Posted ৩:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ২০ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh