সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রুপপুরে কাজাখস্তানের নাগরিককে হত্যা : আটক ৩

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২৭ মার্চ ২০২২

রুপপুরে কাজাখস্তানের নাগরিককে হত্যা : আটক ৩

ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে বেলারুশের তিন নাগরিককে আটক করা হয়েছে। ২৬ মার্চ (শনিবার) রাতে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের নতুনহাটে গ্রিনসিটি প্রকল্পের ৬ নং ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটির ৬ নম্বর বিল্ডিংয়ের ১০ তলার ১০৬ নম্বর কক্ষে ভালাদিমির শভেটসের সঙ্গে বেলারুশের তিনজনের ঝামেলা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় কাজাখস্তানের আরেক নাগরিক সেখানে উপস্থিত হন। শভেটস ও অ্যান্ডেকে কোপানো হয়। ঘটনাস্থলেই ভালাদিমির শভেটস মারা যান। খবর পেয়ে পুলিশ অ্যান্ডেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

ঈশ্বরদী থানা-পুলিশ জানায়, নিহত ব্যক্তি রূপপুর প্রকল্পে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক পরিচালক (ফোরম্যান) হিসেবে কর্মরত ছিলেন। নারীঘটিত কোনো বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের পাঁচটি আঘাত পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.