সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মারিউপোলে রুশ হামলায় নিহত ৫ হাজার

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

মারিউপোলে রুশ হামলায় নিহত ৫ হাজার

ছবি : সংগৃহীত

রুশ হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে নিহত বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজারে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। মারিউপোল শহরের মেয়রের বরাত দিয়ে ২৯ মার্চ (মঙ্গলবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির মেয়রের তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে মারিউপোল শহরে প্রায় ৫ হাজার বাসিন্দা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১০ জন শিশুও রয়েছে।

এছাড়া মেয়র ভাদিম বয়চেঙ্কোর উদ্ধৃতি দিয়ে ইউক্রেনীয় বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে, রুশ সামরিক অভিযানের মধ্যে অনেকে বের হয়ে আসতে পারলেও রোববার পর্যন্ত মারিউপোল শহরে এখনও ১ লাখ ৭০ হাজার বাসিন্দা অবস্থান করছিলেন। এতে আরও বলা হয়েছে, রুশ হামলায় শহরের বহুতল আবাসিক ভবনগুলোর ৯০ শতাংশই ক্ষতিগ্রস্থ হয়েছে, এর মধ্যে ৪০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস হয়ে গেছে।

ইউক্রেনীয় ওই বার্তাসংস্থার দাবি, রাশিয়ার সামরিক বাহিনীর অনবরত হামলায় ৭টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে তিনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া একই কারণে মারিউপোলের ৫৭টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ২৩টি ধ্বংস হয়ে গেছে। গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

Posted ৬:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.