বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা এক মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের লিভ-টু-আপিলের বিষয়ে আদেশ আগামী ১৩ এপ্রিল। ওই আদেশেই জানা যাবে জোবায়দা রহমানের বিরুদ্ধে এই মামলা চলবে কি না। ৭ এপ্রিল (বৃহস্পতিবার) শুনানি শেষে প্রধান বিচারপতির হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ আদেশের জন্য ১৩ এপ্রিল (বুধবার) দিন ধার্য করেছেন।
গত বছরের ১ এপ্রিল জোবাইদা রহমানের এই লিভ-টু-আপিলের শুনানি শেষে ৮ এপ্রিল আদেশের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে সে আদেশ আর হয়নি। প্রায় ১ বছর পর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগে বৃহস্পতিবার আবার এ বিষয়ে শুনানি হলে আদালত আদেশের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেন। জোবায়দা রহমান তার স্বামী তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে আছেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
Posted ৮:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh