সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ক্ষমতাচ্যুত ইমরান খান, পাকিস্তানে এরপর কী হতে চলেছে

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১০ এপ্রিল ২০২২

ক্ষমতাচ্যুত ইমরান খান, পাকিস্তানে এরপর কী হতে চলেছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চরম নাটকের পর শেষ পর্যন্ত আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন। মধ্যরাতে শুরু হওয়া আস্থা ভোটে ইমরানের দলের বিরুদ্ধে ১৭৪টি ভোট পড়ে পাকিস্তান জাতীয় পরিষদে। পিটিআই-এর সব সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন ভোটাভুটির আগেই। স্পিকার আসাদ কাইসার পদত্যাগ করেন। তবে পদত্যাগ করেননি ইমরান খান। শেষ পর্যন্ত আস্থা ভোটে হেরে গদিচ্যুত হন তিনি। এখন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন শাহবাজ শরীফ।

পরবর্তী নির্বাচন কবে?

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নতুন প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে নির্বাচনের ঘোষণা করতে পারেন বা চলতি অধিবেশনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সরকার চালিয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত মেয়াদ আছে বর্তমান অধিবেশনের। তারপর ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।

পরবর্তী প্রধানমন্ত্রী বাছার প্রক্রিয়া কী?

পাক সংবিধানের অধীনে, একজনকে প্রধানমন্ত্রী হতে হলে পাক অধিবেশনের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতার দ্বারা নির্বাচিত হতে হবে। মানে, ৩৪২ সদস্য বিশিষ্ট অধিবেশনে ন্যূনতম ১৭২টি ভোট পেতে হবে।

ইমরানের পরবর্তী পদক্ষেপ কী?

গতরাতেই ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ সরকারি বাসভবন ত্যাগ করেন। শেষ মুহূর্তে আস্থা ভোট হলেও সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে অবমাননার কোনো মামলা চালায় কি না, সেদিকে সবার নজর। এই পরিস্থিতিতে ইমরান খানের পরবর্তী পদক্ষেপের দিকেও সবার নজর। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বেশির ভাগ সময় ইমরানের সঙ্গী ছিল সংগ্রাম।

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন শাহবাজ

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের প্রধান শাহবাজ শরীফ। আন্তর্জাতিক স্তরে সেভাবে পরিচিতি না থাকলেও পাকিস্তানের ঘরোয়া রাজনীতিতে দক্ষ প্রশাসক হিসেবে তার সুনাম রয়েছে।

Posted ৫:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ১০ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.