সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ১৩ এপ্রিল ২০২২

জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা বাতিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ১৩ এপ্রিল (বুধবার) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এতে মামলাটি চলতে আইনগত আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

এর আগে গত ৭ এপ্রিল লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি শেষে আপিল বিভাগ ১৩ এপ্রিলে দিন রাখেন। আজ আদেশে আদালত বলেন, আবেদনটি (পিটিশন ইজ ডিসমিসড) খারিজ করা হলো।
আদালতে জোবায়দা রহমানের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মো. রুহুল কুদ্দুস। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, আবেদনটি খারিজ হওয়ায় জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলাটি চলতে আইনগত কোনো বাধা নেই। মামলাটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।

জানা গেছে, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবায়দা রহমান ও তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর মামলা বাতিল চেয়ে জোবায়দা রহমান হাইকোর্টে আবেদন করেন।

চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবায়দার আবেদন খারিজ করে রায় দেন। ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবায়দা রহমানকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল করেন জোবায়দা রহমান।

Posted ৭:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.