বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১৩ এপ্রিল ২০২২
ছবি : সংগৃহীত
ইউক্রেনের যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২০ সাংবাদিক নিহত হয়েছে। ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস অব ইউক্রেনের এক রিপোর্টে এ তথ্য দেয়া হয়েছে। নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে রিপোর্টটি প্রকাশ করে সংগঠনটি। এ খবর দিয়েছে বিবিসি।
সংগঠনটি নিহত সাংবাদিকদের একটি তালিকাও প্রকাশ করেছে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে। এরপরই বিভিন্ন হামলায় এই সাংবাদিকরা নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।
শুধুমাত্র প্রসিকিউটরস-জেনারেলের কার্যালয় থেকে নিশ্চিত করা নিহতদের এই তালিকায় রাখা হয়েছে। নিহত সাংবাদিকদের মধ্যে বেশ কয়েকজন বিদেশী সাংবাদিকও রয়েছে বলে জানিয়েছে ইউনিয়নটি।
Posted ৭:১১ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh